বিশ্বনাথে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত ৮
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে চালকসহ অন্তত ৮জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১১টায় বিশ্বনাথ উপজেলার কালিগঞ্জ বাজারের ব্রীজের ওপর এঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক আহতদের নাম জানা যায়নি। আহতরা প্রাথমিক চিকিৎসা গ্রহন করেছেন। এর মধ্যে গুরুতর আহত একজনকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করেন স্থানীয় জনতা। এসময় প্রায় আধা ঘন্টা বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী।
তারা জানান, জগন্নাথপুর থেকে ছেড়ে আসা একটি বাস ও বিশ্বনাথে থেকে জগন্নাথপুরগামী একটি বালু বোঝাই ট্রাক বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কের কালিগঞ্জ বাজারের ব্রীজের ওপর উঠা মাত্রই মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বাস গাড়িটির সামনের গøাস ভেঙে যায়। এতে বাস গাড়ির কয়েকজন যাত্রী আহত হন।
Related News
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More
সিলেটের র্যাব-৯ এখন এসআরবি-৯
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর নাম পরিবর্তন হয়ে এখন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯Read More



Comments are Closed