Main Menu

ডটবিডি ও ডটবাংলা ডোমেইনের বার্ষিক ফি কমলো

বৈশাখী নিউজ ডেস্কঃ বাংলাদেশে ডটবিডি ও ডটবাংলা ডোমেইন এখন থেকে সমহারে রেজিস্ট্রেশন করা হবে। ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে ডোমেইন বরাদ্দ ও রেজিস্ট্রেশন করা হবে। সব ডোমেইন একই রেটে বাৎসরিক ৮০০ টাকা ফিতে দেয়া হবে।

বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল) এ সিদ্ধান্ত নিয়েছে বলে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ অফিসার ম শেফায়েত হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৭ মার্চ বুধবার এসব তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এর আগে প্রিমিয়াম ক্যাটাগরির জন্য বাৎসরিক ফি ছিল যথাক্রমে পাঁচ হাজার, ১৫ হাজার এবং ২৫ হাজার টাকা। বর্তমানে এই হার কমিয়ে সমহারে মাত্র ৮০০ টাকা ধার্য করা হয়েছে।

এছাড়া, অনলাইনে ডোমেইনের জন্য আবেদন, বরাদ্দ ও টাকা পরিশোধ করার ব্যবস্থা রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আগ্রহী গ্রাহকদেরকে অনলাইনে রেজিস্ট্রেশনের জন্য বিটিসিএলের ওয়েবসাইট বিটিসিএল.বাংলা অথবা www.btcl.com.bdতে ভিজিট করতে বলা হয়েছে।

Share





Related News

Comments are Closed