জাফর ইকবালকে কেবিনে স্থানান্তর
বৈশাখী নিউজ ডেস্ক: বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক ও সাহিত্যিক অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালকে রাজধানীর সিএমএইচ হাসপাতালের আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।
বুধবার (০৭ মার্চ) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
উল্লেখ্য, ৩ মার্চ বিকেলে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) ক্যাম্পাসে মুক্তমঞ্চের এক অনুষ্ঠানে জাফর ইকবালের ওপর হামলা চালায় ফয়জুর রহমান নামে এক দুর্বৃত্ত। ছুরি দিয়ে তার মাথা ও ঘাড়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে হামলাকারী। পরে ওই হামলাকারীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে শাবিপ্রবি শিক্ষার্থীরা।
তারপর বিকেল সাড়ে ৫টার দিকে অধ্যাপক জাফর ইকবালকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে অপারেশন করে ক্ষতের রক্তক্ষরণ বন্ধ করা হয়। পরে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিলেট থেকে ঢাকা এনে সিএমএইচ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
Related News
নরসিংদীর আড়িয়াল খাঁ নদ থেকে যুবকের বস্তাবন্ধি লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর রায়পুরা উপজেলার ডৌকারচর ইউনিয়নের তেলিপাড়া বিদ্যালয়ের পূর্ব পাশে অবস্থিত আড়িয়াল খাঁRead More
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ৫০, ২৬ কারখানায় ছুটি
বৈশাখী নিউজ ডেস্ক: আশুলিয়ায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ব্ল্যাকলিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভRead More



Comments are Closed