Main Menu

বিয়ানীবাজার জামায়াতের ৭ নেতাকর্মী কারাগারে

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজার উপজেলা ও পৌর জামায়াতের আমিরসহ ৭ নেতাকর্মীকে কারাগারে প্রেরণ করেছে আদালত।
৫ মার্চ সোমবার বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত একটি মামলায় সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানী শেষে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট জামিন নামঞ্জুর করে তাদেরকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
সূত্রমতে, এ মামলায় আসামীরা উচ্চ আদালত থেকে গত ৩ মাস জামিনে ছিলেন।

কারান্তরিণ জামায়াত নেতারা হলেন- বিয়ানীবাজার উপজেলা জামায়াতের আমির মাওলানা ফয়জুল ইসলাম, বিয়ানীবাজার পৌর জামায়াতের আমির মাওলানা মোস্তফা উদ্দিন, বিয়ানীবাজার উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক ফরিদ আল মামুন, প্রচার সম্পাদক মাওলানা আব্দুল হামিদ, মিজানুর রহমান, তাইসীর মাহমুদ রাজন, মিজানুর রহমান, সাদিকুর রহমান।
উল্লেখ্য, বিয়ানীবাজার থানা পুলিশের দায়ের করা বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত মামলা নং ১৫, তারিখ-২৭/১২/১৭)। এ মামলায় তারা সোমবার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন।

Share





Related News

Comments are Closed