Main Menu

ট্রাক চাপায় ট্রাফিক কনস্টেবলসহ নিহত ৩

বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীতে ট্রাকের ধাক্কায় এক ট্রাফিক কনস্টেবল নিহত হয়েছেন। নিহতের নাম আব্দুল মজিদ (৩৪)। মঙ্গলবার (০৬ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে দারুস সালামের টেকনিক্যাল মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

ট্রাফিক সার্জেন্টের উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মোড়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে দায়িত্ব পালনের সময় একটি ট্রাক সিগন্যাল অমান্য করে তাকে ধাক্কা দেয়। তাৎক্ষণিক গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সকাল পৌনে ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান এসআই মনিরুল ইসলাম।

এদিকে, একইদিন সকাল ৯টার দিকে নরসিংদীর রায়পুরা উপজেলা হাসনাবাদ বাজারে ট্রাকের চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

বিষয়টি নিশ্চিত করেছেন রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার। তবে তিনি তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেননি।

Share





Related News

Comments are Closed