বেসরকারি ব্যবস্থায় হজের খরচ বাড়লো
বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছর বেসরকারি ব্যবস্থাপনায় পবিত্র হজ পালন ইচ্ছুকদের জন্য হজ প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এতে হজে যাওয়ার খরচ গতবারের তুলনায় ১৩ হাজার ৫১৩ টাকা বেড়েছে।
সোমবার (৫ মার্চ) রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে হাবের মহাসচিব শাহাদাত হোসেন চৌধুরী হজ প্যাকেজ ঘোষণা করেন।
এবার বেসরকারি ব্যবস্থাপনায় হজে যেতে হলে সর্বনিম্ন ৩ লাখ ৩২ হাজার ৮৬৮ টাকা পরিশোধ করতে হবে। এর মধ্যে বিমান ভাড়া বাবদ ১ লাখ ৩৮ হাজার ১৯১ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে এই প্যাকেজে কোরবানির মূল্য ধরা হয়নি। গতবার হজে যেতে প্যাকেজে প্রতি জনে খরচ হয়েছিল ৩ লাখ ১৯ হাজার ৩৫৫ টাকা।
হাবের মহাসচিব বলেন, বেসরকারি ব্যবস্থাপনায় ২০১৮ এর সর্বনিম্ন প্যাকেজ ৩ লাখ ৩২ হাজার ৮৬৮ টাকা। আগামী ১৫ এপ্রিলের মধ্যে স্ব স্ব হজ এজেন্সির অ্যাকাউন্টে টাকা জমা দিয়ে রশিদ সংগ্রহ করতে হবে। আগামীকাল ৬ মার্চ মঙ্গলবার থেকে ২০১৮ সালের বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের নিবন্ধন কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি।
Related News
হজে গিয়ে ৪ বাংলাদেশির মৃত্যু
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে এ পর্যন্তRead More
সৌদিতে পৌঁছেছেন ২৫ হাজারের বেশি হজযাত্রী, ২ জনের মৃত্যু
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: আর মাত্র কিছুদিনের মধ্যেই ১৪৪৭ হিজরি সালের পবিত্র হজRead More



Comments are Closed