ড. জাফর ইকবালকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেয়া হচ্ছে
বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেয়া হচ্ছে। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি পরিচালক ডা: দেবব্রত রায় এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ‘রাত ৮টা পর্যন্ত তার সবগুলো রিপোর্টই পজিটিভ আসছে। মনে হচ্ছে, তিনি আশংকামুক্ত।’ এয়ার অ্যাম্বুলেন্সযোগে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়া হবে বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে।
এদিকে, সন্ত্রাসী হামলায় গুরুতর আহত অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালকে ঢাকায় প্রেরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালকের গণসংযোগ কর্মকর্তা সাদেক হোসেন।
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি হাসপাতালে উপস্থিত গণমাধ্যম কর্মীদের এ তথ্য জানান।
তিনি আরো জানান, জাফর ইকবালের অস্ত্রোপচার শেষ করা হলে তাকে ঢাকায় পাঠানো হবে।
সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে জাফর ইকবালকে ঢাকায় প্রেরণ করা হচ্ছে। সেনাবাহিনীর একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে ঢাকায় নেয়া হবে।
প্রসঙ্গত, শনিবার (৩ মার্চ) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিকেলে (শাবিপ্রবি) ক্যাম্পাসে অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল দুর্বৃত্তের ছুরিকাঘাতের শিকার হন। আহতাবস্থায় জাফর ইকবালকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে তাকে অপারেশন থিয়েটারে নেয়া হয়।
Related News
কানাইঘাটে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পালানোর সময় স্বামী গ্রেপ্তার
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলায় স্ত্রীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামীRead More
কানাইঘাটে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলায় স্বামীর ছুরিকাঘাতে ফারহানা বেগম নামে গৃহবধূRead More



Comments are Closed