বিশ্বনাথে দু’পক্ষের সংঘর্ষে আহত ৫
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি : বিশ্বনাথে পানির পাইপ বসানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৫জন আহত হয়েছেন। শুক্রবার (২ মার্চ) বিকেলে উপজেলার দশঘর ইউনিয়নের রায়কেলী গ্রামের আনর আলী ও জুনাব আলী লোকজনের মধ্যে এঘটনা ঘটে। তবে তাৎক্ষনিক আহতদের নাম পরিচয় জানা যায়নি। আহতরা প্রাথমিক চিকিৎসা গ্রহন করেছেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। বিষয়টি নিয়ে স্থানীয় এলাকাবাসী আপোষ-মিমাংসার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে একটি সূত্রে জানা গেছে।
সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে থানার এসআই মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। পানির পাইপ বসানো নিয়ে দুটি পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের দুই-তিনজন কিছুটা আহত হয়েছেন। তবে অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।
Related News
কানাইঘাটে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পালানোর সময় স্বামী গ্রেপ্তার
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলায় স্ত্রীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামীRead More
কানাইঘাটে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলায় স্বামীর ছুরিকাঘাতে ফারহানা বেগম নামে গৃহবধূRead More



Comments are Closed