মাকে বেঁধে মেয়েকে ‘দলবেঁধে ধর্ষণ’
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় এক নারীকে বেঁধে রেখে তার মেয়েকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
শনিবার ভোরের দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের মানিক ভাণ্ডার গ্রামে এ ঘটনার পর ওই নারী ও তার মেয়েকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরিবারের অভিযোগ, বেশ কিছু দিন ধরে মেয়েটিকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছে একই গ্রামের মিজান মিয়া ও ফজুল হক। এছাড়াও বেশ কয়েকবার তাকে অশালীন প্রস্তাব দেয়।
এরই জেরে গত শুক্রবার রাতে মেয়েটির বাবা বাড়িতে না থাকার সুযোগে মিজান ও ফজুল হকসহ বেশ কয়েকজন ঘরে প্রবেশ করে হাত পা বেধে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় তার শোর-চিৎকারে মা এগিয়ে এলে তারা তাকে মারধর করে হাত-পা বেধে পাশের একটি কক্ষে আটকে রেখে মেয়েটিকে ধর্ষণ করে পালিয়ে যায় বলে তাদের অভিযোগ।
বিষয়টি জানতে পেরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে বলে জানান তারা।
Related News
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More
শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজ ও নিরাপদ করতে বিশ্ববিদ্যালয়ের পরিবহনRead More



Comments are Closed