বাহুবলে তিন মাদ্রাসা ছাত্র ‘নিখোঁজ’
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবল উপজেলায় মিরপুর সামছুল উলুম নুরানি হাফিজিয়া মাদ্রাসা থেকে তিন ছাত্র নিখোঁজ হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
মাদ্রাসার মুহতামিম খুরশেদ আলম বলেন, শুক্রবার সন্ধ্যার পর তারা নিখোঁজ হয়।
এ ঘটনায় বাহুবল থানায় জিডি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, তাদের বাড়িতে খবর দেওয়া হয়েছে। তাদের আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজ করা হচ্ছে।
নিখোঁজ ছাত্ররা হলেন – চুনারুঘাট উপজেলার হাসারগাঁও গ্রামের আইয়ুব আলীর ছেলে তানভীর আহমেদ, শায়েস্তাগঞ্জ উপজেলার শ্যামপুর গ্রামের মোশাহিদ মিয়ার ছেলে জুনাইদ আহমেদ ও মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কাশিমনগর গ্রামের রশিদ মিয়ার ছেলে শরীফ উদ্দিন।
তাদের বয়স ১২ থেকে ১৪ বছর বলে পুলিশ জানিয়েছে।
মাদ্রাসার শিক্ষকরা জানান, হেফজ বিভাগের তিন ছাত্র গত শুক্রবার মাগরিবের নামাজ আদায় করলেও নামাজ শেষে তাদের আর দেখা যায়নি। রাতেও তারা মাদ্রাসায় আসেনি। এরপর থেকে বিভিন্ন স্থানে খোঁজখবর নিয়ে তাদের সন্ধান পাওয়া যায়নি। তাদের সন্ধানে মাদ্রাসা কর্তৃপক্ষ বাহুবলসহ বিভিন্ন জায়গায় মাইকিং করিয়েছে।
মাদ্রাসার পক্ষ থেকে জিডি করার পর সারাদেশে বার্তা পাঠানো হয়েছে বলে বাহুবল থানার ওসি মাসুক আলী জানিয়েছেন।
তিনি বলেন, পুলিশ তাদের খুঁজে বের করতে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে।
Related News
হবিগঞ্জে আইফোন ছিনিয়ে নিতে বন্ধুকে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের লাখাই উপজেলায় আইফোন মোবাইল ছিনিয়ে নেওয়ার লোভে বন্ধুকে গলা কেটে হত্যারRead More
হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।Read More



Comments are Closed