পবিত্র ওমরাহ্ পালনে যাচ্ছেন সাংবাদিক মঞ্জুর হোসেন খান
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য, দৈনিক আজকের সংবাদ পত্রিকার সিলেট ব্যুরো প্রধান ও সার্ক কালচারাল সোসাইটির সিলেট বিভাগীয় কমিটির সভাপতি তরুণ ব্যবসায়ী মঞ্জুর হোসেন খান পবিত্র ওমরাহ্ পালনের উদ্দেশ্যে সৌদিআরব যাচ্ছেন।
তিনি ২৬ ফেব্রয়ারি সোমবার দুপুরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সৌদিআরবের উদ্দেশ্যে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করবেন।
মঞ্জুর হোসেন খান বাংলাদেশ ত্যাগকালে সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং অতি স্বল্প সময়ের মধ্যে সিদ্ধান্ত ও যাবতীয় কাজ সম্পন্ন হওয়ায় সময় স্বল্পতার কারণে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, সহকর্মী ও শুভাকাংখীদের সাথে সাক্ষাৎ করতে না পারায় তিনি আত্মরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন।
আগামী ১৩ মার্চ মঙ্গলবার পবিত্র ওমরাহ্ পালন শেষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন। তিনি সকলের নিকট দোয়া কামনা করেন।
Related News
কুমিল্লার কাউছার হত্যা মামলার আসামি সিলেটে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লার লাকসামে হোটেলকর্মী কাউছার হত্যা মামলার তদন্তে শনাক্ত এক আসামিকে সিলেট থেকেRead More
সিলেটে দুই বেকারিকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের তালতলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অভিযোগে দুই বেকারিকে মোট ১Read More



Comments are Closed