Main Menu

ছাতকে ব্রীজ ধসে মালামাল ভর্তি ট্রাক খাদে, নিহত ২

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সুনামগঞ্জের ছাতকে মালামাল ভর্তি একটি ট্রাক ব্রীজ ধসে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যৃ হয়েছে। এ ঘটনায় চালক আহত হয়েছে। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টায় উপজেলার নোয়ারাই ইউনিয়নের লক্ষীবাউর এলাকায় এ ঘটনা ঘটে।
এসময় দোয়ারাবাজার উপজেলার বুগলা ইউনিয়নের আবুল কালাম (২৫) ও হাবিব আহমদ (৩০) নামের দু’জনের মৃত্যু ঘটে। এসময় ট্রাক চালককে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন।
জানা যায়, ছাতক উপজেলার বোগলা ইউনিয়নের আবুল কালাম তার ব্যবসায়ীক প্রতিষ্ঠানের জন্য সিলেট থেকে ট্রাক যোগে মালামাল ক্রয় করে বাড়ি নিয়ে যাওয়ার সময় ব্রীজ ভেঙ্গে এ দূর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর থেকে ছাতক-দোয়ারাবাজার সড়কে সরাসরি যানচলাচল বন্ধ রয়েছে। বিকল্প ব্যবস্থা না থাকায় ওই সড়ক দিয়ে চলাচলকারীরা চরম দুর্ভোগে পড়েছেন।
সড়ক ও জনপথ অধিদপ্তর সুনামগঞ্জের এসও (সেকশন অফিসার) রমজান আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে সুনামগঞ্জ থেকে ফায়ার সার্ভিস এসে নিহতদের উদ্ধারের চেষ্টা চালায়। তবে, তারা সফল হয়নি। সকাল ১০টায় তিনি জানান, লাফার্জ থেকে ক্রেন এনে দুর্ঘটনা কবলিত ট্রাক এবং ভেতরে থাকা লোকজনকে উদ্ধারের চেষ্টা চলছে।
ছাতক থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ¯øুইস গেইট নির্মাণের মালামাল ভর্তি একটি ট্রাক নিয়ে ছাতক-দোয়ারাবাজার সড়কের লক্ষীবাউর ব্রীজটি দেবে যায়। এতে ঘটনাস্থলেই দুই জন নিহত হয়। আহত হয়েছে একজন। ব্রীজটি ধসে পড়ায় ছাতকের সাথে সুনামগঞ্জের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সওজ কর্মকর্তারা দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

Share





Related News

Comments are Closed