নন্দিত অভিনেত্রী শ্রীদেবী মারা গেছেন
বৈশাখী নিউজ ডেস্ক: বলিউডের নন্দিত অভিনেত্রী শ্রীদেবী হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৫ বছর।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে দুবাইয়ের একটি হাসপাতালে মারা যান জনপ্রিয় এ অভিনেত্রী।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, পারিবারিক ভ্রমণে দুবাইয়ে অবস্থান করছিলেন তিনি। সেখানেই আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। সঙ্গে ছিলেন স্বামী বনি কাপুর ও ছোট মেয়ে খুশি কাপুর।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীদেবীর আত্মীয় সঞ্জয় কাপুর জানান, এটা সত্যি যে শ্রীদেবী মারা গেছেন।
১৯৭৫ সালে ১৩ বছর বয়সে তামিল ‘জুলি’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তার। এরপর বলিউড তামিল, তেলেগু, মালায়ম ও কন্নড় ছবিতেও অভিনয় করেছেন তিনি। ২০১৩ সালে চতুর্থ গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সম্মাননা ‘পদ্মশ্রী’তে ভূষিত হন এ অভিনেত্রী।
মাত্র ৫৫ বছর বয়সেই না ফেরার দেশে চলে গেলেন বলিউডের প্রথম নারী সুপারস্টার শ্রীদেবী। শ্রীদেবীর মৃত্যুতে শোকের ছায়া বলিউডে। সব তারকারা সোশ্যাল সাইটে টুইটারে শোকপ্রকাশ করেছেন।
জানা গেছে, শনিবার সন্ধ্যায় স্বামী বনি কাপুর ও ছোট মেয়ে খুশি কাপুরকে সঙ্গে নিয়ে একটি বিয়ে বাড়িতে গিয়েছিলেন বলিউডের এই সুপারস্টার। হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি। সেখানেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার।
তার ঝুলিতে আছে ৩০০র বেশি ছবি। ৫০ বছরেরও বেশি সময় দাপিয়ে বেড়াচ্ছেন রুপালি পর্দায়। এই শোকের দিনে জেনে নিই তাকে নিয়ে কিছু অজানা কথা।
১. ১৯৬৩ সালের ১৩ অগাস্ট জন্মগ্রহণ করেন তিনি। তার নাম দেওয়া হয়েছিল, শ্রী আম্মা ইয়াঙ্গার আয়াপ্পন। তার বাবা ছিলেন একজন আইনজীবী এবং শ্রীদেবীর মাতৃভাষা তামিল।
২. লন্ডনে প্রখ্যাত পরিচালক যশ চোপড়ার ‘লমহে’ ছবির শ্যুটিং-এর সময় তার বাবা প্রয়াত হন। শেষকৃত্যের জন্য তিনি বাড়িতে আসেন এবং শ্যুটিং-এ ফিরে গিয়ে তিনি একটি কমেডি সিক্যোয়েন্স শুট করেন।
৩. মাত্র চার বছর বয়স তিনি অভিনয়ের জগতে পা রাখেন। সাল ১৯৬৭।
৪. সাদমা, চাঁদনি সহ আরও বেশ কিছু ছবিতে তিনি প্লেব্যাক করেছিলেন।
৫. অনেকেই জানেন না, ‘চালবাজ’ ছবির, না জানে ‘কাঁহা সে আয়ি হ্যায়’ গানটির শ্যুটিং-এর সময় তার ১০৩ ডিগ্রী জ্বর ছিল।
৬. ১৩ বছর বয়সে ‘মুন্দরু মুদিচু’ ছবিতে শ্রীদেবী রজনীকান্তের সৎ মা-এর ভূমিকায় অভিনয় করেছিলেন বলে জানা যায়।
৭. স্টিভেন স্পিলবার্গের ‘জুরাসিক পার্ক’-এ অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তিনি কারণ তিনি তখন বলিউডে তার ক্যারিয়ারের মধ্যগগণে ছিলেন।
৮. আব্বাস মাস্তানের সুপারহিট ছবি ‘বাজিগর’-এ তাকেই প্রধান নায়িকা হিসেবে পছন্দ করা হয়েছিল।
৯. ‘আখরি রাস্তা’ ছবিতে রেখা, শ্রীদেবীর গলা ডাবিং করেছিলেন।
১০. মিঠুন চক্রবর্তীর সঙ্গে শ্রীদেবীর গোপনে বিয়ে হয়েছিল বলে শোনা যায়। যদিও পরবর্তীকালে তিনি পরিচালক-প্রযোজক বনি কাপুরের সঙ্গে সংসার পাতেন।
দেখে নিন শ্রীদেবীর মৃত্যুর কিছুক্ষণ আগের ভিডিও…
Related News
এমসি কলেজে ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি সোসাইটি’র যাত্রা শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মুরারি চাঁদ কলেজে (এমসি কলেজ) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতেRead More
নায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী আজ
বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। অল্প সময়েরRead More



Comments are Closed