সন্ত্রাস ও জঙ্গিবাদের মতো মাদক নির্মূলে সবার সহযোগিতা চাই: আইজিপি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সন্ত্রাস ও জঙ্গিবাদের মতো মাদক নির্মূলে জনগণের সহযোগিতা চেয়েছেন নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারি। তিনি বলেনম, সকলের সহযোগিতায় দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদ অনেকটা নির্মূলের পথে রয়েছে। বর্তমানে মাদক সবচাইতে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এ সমস্যা সমাধানে পুলিশের পাশাপাশি জনগণকে সোচ্চার হতে হবে।
শনিবার বিকালে সিলেট জেলা পুলিশ লাইন্স মাঠে আয়োজিত মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিলেট রেঞ্জের ডিআইজি অব পুলিশ কামরুল আহসানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আইজিপি একাত্তরে মহান মুক্তিযুদ্ধের সময় পুলিশের ভূমিকার আলোকপাত করে বলেন, সে সময় পাক বাহিনীকে রুখতে পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এখনো দেশের স্বার্থে যে কোন ভূমিকা পালন করতে পুলিশ সাহসী এবং সোচ্চার ভূমিকা পালন করবে।
সিলেটের পুলিশ সুপার মো. মনিরুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ,সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, অতিরিক্ত বিভাগীয় কমিশনার আমীর আযম, সিলেটের জেলা প্রশাসক রাহাত আনোয়ার, মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমান, আওয়ামী লীগ নেতা মাসুক উদ্দিন আহমদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ ও সাবেক এমপি সৈয়দা জেবুন্নেছা হক প্রমুখ।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed