সোমবার বিএনপির প্রতিবাদ মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ও কালো পতাকা প্রদর্শন কর্মসূচিতে পুলিশের হামলার প্রতিবাদে সোমবার (২৫ ফেব্রুয়ারি) প্রতিবাদ মিছিল করবে বিএনপি।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।
রিজভী বলেন, খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে ও কালো পতাকা প্রদর্শন কর্মসূচিতে পুলিশের ন্যাক্কারজনক হামালার প্রতিবাদে সোমবার ঢাকা মহানগরের থানায় থানায় এবং সারা দেশে জেলা ও মহানগরী প্রতিবাদ কর্মসূচি এবং প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হবে।
Related News
শাহবাগে গণবিক্ষোভের ডাক দিলেন হাসনাত আবদুল্লাহ
বৈশাখী নিউজ ডেস্ক: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা, আইনের শাসনের অনুপস্থিতি, হত্যাকাণ্ড,Read More
এনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, আছেন সিলেটের যারা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।Read More



Comments are Closed