Main Menu

রোটারী ইন্টারন্যাশনালের জন্মদিনে সিলেটে র‌্যালী

বৈশাখী নিউজ ২৪ ডটকম: রোটারী ডিষ্ট্রিক গর্ভণর রোটারীয়ান ড. এম তৈয়ব চৌধুরী বলেছেন, রোটারী ইন্টারন্যাশনাল বিশ্বের অন্যতম প্রাচীন মানব সেবা মূলক সংগঠন। এই সংগঠন প্রায় ২ শতাধিক দেশে দূর্যোগ মোকাবেলা, পোলিও নিরোধ সহ বিভিন্ন সেবা মূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। সেই ধারাবাহিকতা বাংলাদেশের শহর, গ্রাম, পাড়া মহল্লায় সকল রোটারীয়ানরা মানবসেবা মূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন। রোটারীয়ানদের মানবসেবায় আরো উদ্ভুদ্ধ করতে সবাইকে এগিয়ে আসতে হবে।
শুক্রবার (২৩ ফেব্রæয়ারি) সকালে রোটারী ইন্টারন্যাশনাল এর ১১৩তম জন্মদিন উপলক্ষে রোটারী ডিষ্ট্রিক বাংলাদেশ-৩২৮২ সুরমা জোন’র পক্ষ থেকে রোটারী ক্লাব অব সিলেট গ্রীণ সিটি’র উদ্যোগে সিলেট সিটি কর্পোরেশন থেকে র‌্যালী শুর হয়ে প্রদান প্রদান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে বেলুন উড়ানো ও শুভেচ্ছা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা গুলো বলেন।
রোটারী ক্লাব অব সিলেট গ্রীণ সিটি’র চাটার্ড প্রেসিডেন্ট রোটারীয়ান মোঃ ইয়াহিয়া আহমদের সভাপতিত্বে ও রোটারীয়ান পিপি একে এম সামসুল হক দিপু’র পরিচালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন ক্লাব প্রেসিডেন্ট রোটারীয়ান মোঃ আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিডিজি রোটারীয়ান ডা. মঞ্জুরুল হক চৌধুরী, পিডিজি রোটারীয়ান শহীদ আহমদ চৌধুরী, ডিষ্ট্রিক ট্রেজারার রোটারীয়ান পিপি মনিরুজ্জামান, এসিষ্ট্যান্ট গর্ভণর রোটারীয়ান পিপি মো. সেলিম খান, ক্লাব এডভাইজার রোটারীয়ান পিপি কফিল উদ্দিন বাবলু।

Share





Related News

Comments are Closed