সিলেটের সাথে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: দীর্ঘ ১৬ ঘণ্টা পর শুক্রবার বিকাল সাড়ে ৪টা থেকে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার রাত ১২টা ৫০ মিনিটে আন্তঃনগর উপবন এক্সপ্রেস ট্রেনের ১১টি বগি মৌলভীবাজারের সাতগাঁও রেলস্টেশন এলাকায় লাইনচ্যুত হয়। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে ১১টি বগি উদ্ধারের পর বিকাল সাড়ে ৪টা ফের ট্রেন চলাচল শুরু হয়। শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. শাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ রেলওয়ের সিলেট অঞ্চলের সহকারী প্রকৌশলী মো. মুজিবুর রহমান বলেন, ‘শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে সবকটি বগি উদ্ধার কাজ সম্পন্ন করার পর পুনরায় ট্রেন চলাচল শুরু হয়।’ তিনি আরও বলেন, ‘আন্ডারগিয়ার ভেঙে পড়ার কারণে ট্রেন লাইনচ্যুত হয়ে যায়।’
এদিকে ১১টি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় শুক্রবার ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৩ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed