সাংবাদিক পাভেলের মাতৃবিয়োগ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: দৈনিক বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব আলোকচিত্রী, টিভি চ্যানেল নিউজ২৪ এর ক্যামেরাপার্সন ও বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন সিলেটের সহ সভাপতি নাজমুল কবীর পাভেলের মাতা সৈয়দা সামসুন্নেছা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। তিনি মরহুম ক্বারী আবদুল হাসিমের স্ত্রী।
শুক্রবার দুপুর ১২টার দিকে সুনামগঞ্জের ছাতক উপজেলার বাগবাড়ি এলাকার নিজ বাসভবনে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০০ বছর। তিনি ৩ পুত্র, ২ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমার বড় ছেলে সুনামগঞ্জ জেলা ন্যাপের সাধারণ সম্পাদক, মেঝ ছেলে ছাতকের ব্যবসায়ী এবং ছোট ছেলে সাংবাদিক নাজমুল কবীর পাভেল।
শুক্রবার বাদ এশা মরহুমার নামাজের জানাযা ছাতক বাগবাড়ি জামে মসজিদে অনুষ্ঠিত হবে। জানাযা শেষে ছাতক পৌর গোরস্থানে তাঁকে দাফন করা হবে বলে পারিবারিক সুত্রে জানা গেছে।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed