ময়মনসিংহে বাস খাদে পড়ে নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩ জন নিহত হয়েছেন। এঘটনায় আরও অন্তত ৩৫ জন আহত হয়েছেন। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার পৌর শহরের ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের ভূইয়া ফিলিং স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠিয়েছে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা বাদল মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, বেলা ১১টার দিকে ময়মনসিংহ থেকে থেকে ছেড়ে আসা শ্যামল ছায়া পরিবহনের যাত্রীবাহী একটি বাস ভৈরবের দিকে যাচ্ছিলো। বাসটি উপজেলার পৌর শহরের ভদইয়া ফিলিং স্টেশনের সামনে পৌঁছলে একটি বাইসাইকেল চালককে বাঁচাতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি খাদে পড়ে উল্টে যায়। এ সময় ৩ জন নিহত ও ৩৫ যাত্রী আহত হয়।
আহতদের তাদের মধ্যে গুরুতর ২০ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Related News
ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে অগ্নিকাণ্ডে পদদলিত হয়ে শিশুসহ ছয়জন নিহত হয়েছেন।Read More
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসেরRead More



Comments are Closed