পাঁচবিবিতে ফেইসবুকে প্রশ্নপত্র ফাঁস
মোঃ অালী হাসান, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবি এনএম সরকারি বালিকা বিদ্যালয় কেন্দ্রে বৃহস্পতিবার এসএসসির (দাখিল) রসায়ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে আল-আমিন ও মিনহাজ প্রধান নামে দুই পরীক্ষার্থীকে ভ্রাম্যমান আদালত ২ বছর করে সাজা এবং অন্য এক মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
পরীক্ষার কেন্দ্র সচিব দেলোয়ার হোসেন জানান, পরীক্ষা কেন্দ্রের ৪নং রুমের ২ জন পরীক্ষার্থী মোবাইল ফোনের ম্যাসেঞ্জারের মাধ্যমে প্রশ্নপত্র পেয়ে পরীক্ষা দেওয়ার অপরাধে দুই বছরের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। তারা উপজেলার ধাপেরহাট দাখিল মাদরাসার পরীক্ষার্থী ছিল। একই সাথে শিক্ষার্থীদের কাছে প্রশ্নপত্র বিক্রির অপরাধে দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার আলিহাট দাখিল মাদরাসার রসায়ন বিভাগের শিক্ষক হুমায়ুন কবির ও ধাপেরহাট মাদরাসার সাবেক শিক্ষার্থী নাঈম এর বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাজিবুল আলম।
Related News
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালেRead More



Comments are Closed