বিশ্বনাথে যুবকের লাশ উদ্ধার
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে রুমন খান (২৭) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার জাহারগাঁও গ্রামের রহমত খানের ছেলে।
জানা গেছে, গত বুধবার রাত সাড়ে ১০টায় রুমন খান নিজ বাড়ি থেকে পার্শ্ববর্তি বাড়িতে গরুর খাবারের জন্য খেড় আনতে বের হন। কিন্তু ওই রাত দেড়টার দিকে তিনি বাড়িতে ফিরে না আসলে তার পরিবারের লোকজন তাকে খুজতে থাকেন। এসময় তাকে বাড়ির পুকুর পাড়ের একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান এবং পুকুর পাড়ে নির্মিত বৈঠক খানার দিকে তার মাথা নিচে অবস্থায় পাওয়া যায়। পরে তাকে পরিবারের লোকজন উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হলে বৃহস্পতিবার দুপুরে থানা পুলিশ হাসপাতালে ছুটে যায়। পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
বিশ্বনাথ থানার এসআই মিজানুর রহমান বলেন, লাশটি হাসপাতালের মর্গে রয়েছে। তবে পোষ্টমর্টেম রিপোর্ট আসার পর বলা যাবে এটা হত্যা না আত্বহত্যা।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed