দুর্নীতে বাংলাদেশের অবস্থান ১৭তম : টিআই
বৈশাখী নিউজ ডেস্ক: আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) কর্তৃক ২০১৮ এ প্রকাশিত দুর্নীতির ধারণা সূচক (করাপশান পারসেপশন ইনডেক্স বা সিপিআই) ২০১৭ অনুযায়ী সূচকের ০-১০০ এর স্কেলে বাংলাদেশে স্কোর ২৮। তালিকায় নিম্নক্রম অনুযায়ী ১৮০ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৭তম। আগের চেয়ে দুই ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের।
২০১৫ সালে বাংলাদেশের অবস্থান ছিল ১৩তম। ২০১৪ সালে ছিল ১৪তম, ২০১৩ সালে ছিল ১৬তম এবং ২০১২ সালে ছিল ১৩তম স্থানে।
বৃহস্পতিবার সকালে রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টার টিআইবি অায়োজিত ‘দুর্নীতির ধারণা সূচক (সিপিআই)- ২০১৭’ বৈশ্বিক প্রকাশনা শীর্ষক সংবাদ সম্মেলনে এ চিত্র তুলে ধরেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
প্রতিবেদনে জানানো হয়, দুর্নীতিতে সর্ব্বোচ্চ ভালো স্কোর ও অবস্থানে রয়েছে নিউজিল্যান্ড। অার সর্বনিম্ন স্কোর অর্থাৎ দুর্নীতিতে সবচেয়ে খাপার অবস্থানে রয়েছে সোমালিয়া।
এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বনিম্ন স্কোর অর্থাৎ দুর্নীতিতে সবচেয়ে খাপার অবস্থানে রয়েছে অাফগানিস্থান।
Related News
নরসিংদীর আড়িয়াল খাঁ নদ থেকে যুবকের বস্তাবন্ধি লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর রায়পুরা উপজেলার ডৌকারচর ইউনিয়নের তেলিপাড়া বিদ্যালয়ের পূর্ব পাশে অবস্থিত আড়িয়াল খাঁRead More
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ৫০, ২৬ কারখানায় ছুটি
বৈশাখী নিউজ ডেস্ক: আশুলিয়ায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ব্ল্যাকলিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভRead More



Comments are Closed