Main Menu

রংপুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৩

বৈশাখী নিউজ ডেস্ক: রংপুরে যাত্রীবাহী বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে এক নারী ও শিশুসহ তিন জন নিহত হয়েছে। বুধবার বিকেলে জেলার তারাগঞ্জ উপজেলার ইকরচালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত ১৯ জনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারাগজ্ঞ থানার ওসি জিন্নাত আলী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার বিকেলে ঠাকুরগাও থেকে রংপুরগামী হক পরিবহন নামে যাত্রীবাহি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এসময় ২২ জন আহত হয়। আহতদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে এক নারী ও শিশুসহ তিন জন মারা গেছে। আহত ১৯ জনের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

তারাগজ্ঞ থানার ওসি জিন্নাত আলী জানান, নিহতের মধ্যে দুই জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন সাহাব উদ্দিন (৫০) ও শিশু অলি আহাম্মেদ সিজান (১২)। তাদের সবার বাড়ি নীলফামারী। পিক আপটিতে ২০ জন যাত্রী ছিল। তারা সবাই ফরিদপুরের আটরশি পীরের ওরশ থেকে ফিরছিলেন।

Share





Related News

Comments are Closed