Main Menu

জগন্নাথপুরে বৃদ্ধের আত্মহত্যা

জগন্নাথধপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে ইয়াহইয়া মিয়া (৫৫) নামের এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। তিনি জগন্নাথপুর পৌর এলাকার পশ্চিম ভবানীপুর গ্রামের মৃত ওয়াজিদ উল্লার ছেলে।
জানা গেছে, বৃদ্ধ ইয়াহইয়া মিয়া গত ২দিন আগে উপজেলার মিরপুর ইউনিয়নের বড় কাপন গ্রামে তাঁর ভায়রার বাড়িতে ওয়াজ মাহফিলে যান। হঠাৎ করে মঙ্গলবার ভোরে ফজরের নামাজ পড়ার জন্য বৃদ্ধ ইয়াহইয়া মিয়া গ্রামের মসজিদে গিয়ে মসজিদ এরিয়ার ভেতরে একটি গাছের সাথে গলায় গামছা পেচিয়ে তিনি আত্মহত্যা করেন। খবর পেয়ে থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার এসআই হাবিবুর রহমান জানান, আত্মহত্যার কারণ জানা যায়নি। তবে তিনি একজন মানসিক রোগী ছিলেন বলে জানা যায়।

Share





Related News

Comments are Closed