শাবিতে র্যাগিংয়ের ঘটনায় তদন্ত কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) নবীন ছয় শিক্ষার্থীকে সিনিয়র ২০ শিক্ষার্থী কর্তৃক র্যাগিংয়ের নামে শারীরিক ও মানসিক নিযার্তনের ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ ইসফাকুল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
রেজিস্ট্রার জানান, গত বৃহস্পতিবার তপোবন আবাসিক এলাকায় বিশ্ববিদ্যালয়ের সিভিল এন্ড এনভায়রমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছয় নবীন শিক্ষার্থীকে সিনিয়র ২০ শিক্ষার্থী কর্তৃক র্যাগিংয়ের নামে শারীরিক ও মানসিক নিযার্তনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক জহির উদ্দিন আহমেদকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যরা হলেন শাহপরান হলের প্রভোস্ট মোঃ শাহেদুল হোসেন ও সহকারী প্রক্টর মোহাম্মদ সাইফুল আলম আমিন।
গত ১৫ ফেব্রুয়ারি (শাবি) অন্তত ছয় নবীন শিক্ষার্থীকে অর্ধনগ্ন করে রাতভর র্যাগিং করার অভিযোগ পাওয়া যায়। তাদেরকে রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত তাদের নিজ মেসে ডেকে নিয়ে এ ঘটনা ঘটায় সিনিয়র শিক্ষার্থীরা। এসময় সিনিয়রদের কথা না শোনায় নবীন কয়েকজন শিক্ষার্থীকে মারধরও করা হয়। এ ঘটনার পর ওই শিক্ষার্থীরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। সিনিয়র শিক্ষার্থীদের হুমকির কারণে এ বিষয়ে কোনও কথা বলতেও সাহস পাচ্ছেন না তারা। একপর্যায়ে নবীন শিক্ষার্থীদের মারধর করেন সিনিয়ররা। পরে তাদের বাধ্য করে অর্ধনগ্ন ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীল ক্যাপশন দিয়ে একটি গ্রুপে পোস্ট করানো হয়। অবশ্য কিছু সময় পর সেগুলো ডিলিট করা হয়। এসব কাউকে না জানাতে হুমকিও দেন সিনিয়ররা।
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed