গোয়াইনঘাটে নবজাতকের লাশ উদ্ধার
আলী হোসেন, গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট উপজেলার ২নং পশ্চিম জাফলং ইউনিয়নের গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স এর দেওয়ালের পাশে পরিত্যক্ত খাল থেকে অজ্ঞাত এক নবজাতকের (ছেলে শিশু) মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ ।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোঁরে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স এর পার্শবর্তী বাওন্ডারী দেওয়ালের দক্ষিন পশ্বিম পাশে পরিত্যক্ত খালে পথচারীরা একটি বড় কাপড়ের পোটলা দেখতে পায়। এলাকাবাসী ঐ কাপড়ের পোটলা খুললে অজ্ঞাত এক নবজাতকের লাশ দেখতে পায়। পরে থানা পুলিশকে অবহিত করলে গোয়াইনঘাট থানা পুলিশের এসআই রতন লাল দে ঘটনাস্থল পরিদর্শন ও লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স এর টিএইচও ডাক্তার রেহান উদ্দিন’র সাথে আলাপ করলে তিনি জানান, নবাজাতকের লাশের বিষয়ে আমার কাছে কোন তথ্য নেই এবং আমাকে কেউ এ বিষয়টি অবহিত করেনি। অপরদিকে আমার হাসপাতালে এধরনের কোন রোগি ভর্তি বা নবজাতকের প্রসব হয়নি।
এলাকাবাসীর ধারণা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে থেকে সোমবার দিবাগত রাতে প্রসব হওয়া ঐ নবজাতকের লাশ কে বা কারা ফেলে দিয়েছে।
এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম এমন ঘৃণ্য কাজের সাথে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসার দাবী জানান।
এব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ দেলওয়ার হোসেন বলেন, খবর পাওয়ার সাথে সাথেই গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও নবাজাতকের মৃতদেহ উদ্ধার করে সিওমেক মর্গে পাঠানো হয়েছে।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed