Main Menu

অবশেষে চালু হলো ফোরজি

বৈশাখী নিউজ ডেস্ক: অবশেষে ফোরজি যুগে প্রবেশ করল দেশের মোবাইল ফোন প্রযুক্তি।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় দেশের চার মোবাইল ফোন অপারেটরকে ফোরজির লাইসেন্স হস্তান্তর করেছে সরকার।

মোবাইল ফোন অপারেটর গ্রামীণ ফোন, টেলিটক, বাংলালিংক ও রবির প্রতিনিধিদের হাতে ওই লাইসেন্স তুলে দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী মোস্তফা জব্বার।

এসময় বিটিআরসি চেয়ারম্যান শাহজাহান মাহমুদ, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব শ্যাম সুন্দর শিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

রাজধানীর ঢাকা ক্লাবে অনুষ্ঠিত লাইসেন্স হস্তান্তরে মূলত অ্যালফাবেটিক্যালি হিসেবে চার অপারেটরকে লাইসেন্স তুলে দেওয়া হয়। গ্রামীণফোনের প্রধান নির্বাহী মাইকেল ফোলি, রবি আজিয়াটার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাহতাব উদ্দিন আহমদ, বাংলালিংক প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস, টেলিটক এমডি কাজী মো. গোলাম কুদ্দুস স্ব প্রতিষ্ঠানের পক্ষে লাইসেন্স গ্রহণ করেন।

এর কিছু পরেই ফোরজি সেবা চালু করার কথা জানান বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক আস। এ সময় তিনি ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও সিলেটের বিশেষ কিছু অঞ্চলে ফোরজি সেবা চালু হয়েছে বলে জানান।

এরিক আস বলেন, ফোরজি সেবার মাধ্যমে দেশ একটি নতুন মাইলফলকে পৌঁছালো। একই সঙ্গে দেশ ডিজিটাল কানেক্টিভিটিতে অনেক অগ্রসর হলো বলেও বলেন তিনি।

এরপর গ্রামীণফোনের সিইও মাইকেল ফোলি অনুষ্ঠানস্থল থেকেই ফেসবুক লাইভে এসে ফোরজি চালুর ঘোষণা দেন। অন্যদিকে প্রতিষ্ঠানটির ডেপুটি সিইও ইয়াসির আজমান জিপিহাউজে কর্মীদের নিয়ে ফোরজি উদ্বোধন উদযাপন করেন।

এসময় জানানো হয়, ঢাকার বসুন্ধরা, বারিধারা এবং গুলশান এলাকাসহ চট্টগ্রামের দামপাড়া, খুলশী এবং নাসিরাবাদে ফোরজি সেবা চালু করেছে অপারেটরটি।

এরপর গ্রাহকদের জন্য ফোরজি তরঙ্গ সেবা উন্মুক্ত করে দেয় রবি আজিয়েটা। ঢাকা ও ঢাকার বাইরের গুরুত্বপূর্ণ ১৭৯ সাইট থেকে এই সেবা চালুর ঘোষণা দেন রবি’র ব্যবস্থাপনা পরিচালক মাহতাব উদ্দিন আহমদ।

Share





Related News

Comments are Closed