হবিগঞ্জে প্রাইভেটকার-ট্রাক সংঘর্ষে নিহত ২
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের সুতাং এলাকায় প্রাইভেটকারের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো কোম্পানীর টেরিটোরি অফিসার এমএ মাসুদ হালিম ও কার চালক ঝিনাইদহ জেলার নুর মিয়ার ছেলে মামুন আহমদ।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন জানান, মহাসড়কের সুতাং এলাকায় ঢাকা থেকে সিলেটগামী একটি প্রাইভেটকারের সঙ্গে ঢাকাগামী একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। গুরুতর আহত অন্যজনকে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়। মরদেহ দু’টি উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
Related News
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More
শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজ ও নিরাপদ করতে বিশ্ববিদ্যালয়ের পরিবহনRead More



Comments are Closed