Main Menu

সুনামগঞ্জে মেয়র পদে পুনঃ নির্বাচন ২৯ মার্চ

সুনামগঞ্জ সংবাদদাতা: গত পহেলা ফ্রেরুয়ারী সুনামগঞ্জ পৌরসভার মেয়র ও আ.লীগের জাতীয় কমিটির সদস্য আয়ুব বখত জগলুলের মৃত্যুতে তাঁর পদটি শুন্য হয়ে যায়। রবিবার নির্বাচন কমিশনার (ইসি) দেশের বিভিন্ন স্থানীয় সরকারের ৮টি পৌরসভা ও ১২৭টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের সঙ্গে সুনামগঞ্জ পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনের তারিখ ঘোষনা করেন। সুনামগঞ্জ জেলা নির্বাচনী কর্মকর্তা আব্দুল মোতালেব খান এ বিষয়টি নিশ্চিত করেন।

ইসি সূত্রে জানা যায়, সুনামগঞ্জে আগামী ১লা মার্চ মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ, যাচাই-বাচাই ৪ ও ৫ মার্চ, প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ১২ মার্চ ও প্রতীক বরাদ্ধ ১৩ মার্চ এবং ২৯ মার্চ নির্বাচন অনুষ্টিত হবে।
সুনামগঞ্জ পৌরসভার সর্বশেষ নির্বাচন হয় ২০১৫ সারের ৩০ ডিসেম্ভর। ঐ নির্বাচনে ১৪৮৮৫ ভোট পেয়ে মেয়র পদে নির্বাচিত হন আ’লীগের জাতীয় কমিটির সদস্য আয়ুব বখত জগলুল। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী হাসন রাজার প্রপৌত্র দেওয়ান গনিউল সালাদীন পেয়েছিলেন ১০ হাজার ৪৮ ভোট ও বিএনপির প্রার্থী অধ্যক্ষ শেরগুল আহমদ পান ২ হাজার ৪১৪ ভাট। তখন ভোটার ছিল ৩৬ হাজার, এবার হালনাগাতে ভোটার হচ্ছে ৪০ হাজার। ভোট কেন্দ্র ২৩টি।

Share





Related News

Comments are Closed