Main Menu

সুনামগঞ্জ-৫ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী গ্রেফতার

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে নৌকার সম্ভাব্য এমপি প্রার্থী টি এইচ এম জাহাঙ্গীরকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৮ ফেব্রুয়ারি) সিলেট নগরীর সওজ বাংলোর ৪নং রুম থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক থানার অফিসার ইন-চার্জ আতিকুর রহমান। তিনি জানান, তার বিরুদ্ধে মোটরযান আইনে ২ মাসের সাজা হয় কিন্তু তিনি পলাতক ছিলেন। মামলাটি ২০০৮ সালে করা, যার নং ০২/২০০৮।

গ্রেফতারকৃত টি এইচ এম জাহাঙ্গীর ছাতক উপজেলার চেচাং গ্রামের আব্দুল লতিফের পুত্র। বর্তমানে তিনি বঙ্গবন্ধু গবেষণা সংসদের সাধারণ সম্পাদক।

উল্লেখ্য, গত শনিবার (১৭ ফেব্রুয়ারি) সিলেটে সংবাদ সম্মেলন করে সুনামগঞ্জ-৫ আসনে সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে লড়বেন বলে আশা ব্যক্ত করেন।

সংবাদ সম্মেলনের ২৪ ঘন্টার মধ্যে তিনি পুলিশের হাতে গ্রেফতার হন।

Share





Related News

Comments are Closed