সিলেটে বিএনপির স্মারকলিপি প্রদান
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে ‘মিথ্যা মামলার’ প্রতিবাদ এবং তার ‘কারামুক্তি’র দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে বিএনপি।
রোববার দুপুরে কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা: সাখাওয়াত হাসান জীবন, নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা: শাহরিয়ার হোসেন চৌধুরী, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক এডভোকেট নুরুল হকের নেতৃত্বে প্রতিনিধিদল স্বারকলিপি দিয়েছেন।
জেলা প্রশাসক জয়নাল আবেদিন বিএনপির নেতাদের কাছ থেকে স্মারকলিপি নেন। এ সময় জেলা প্রশাসক কার্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।
স্মারকলিপি প্রদানকালে জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট আব্দুল গাফফার, মহানগর সহ-সভাপতি এডভোকেট ফয়জুর রহমান জাহেদ, এডভোকেট হাবিবুর রহমান হাবিব, জেলা সহ-সভাপতি আব্দুল মান্নান, মহানগর সহ-সভাপতি সালেহ আহমদ খসরু, জেলা সহ-সভাপতি ও ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়নুল হক চৌধুরী, জেলা সহ-সভাপতি কামরুল হুদা জায়গীরদার, মহানগর সহ-সভাপতি সিসিক কাউন্সিলার ফরহাদ চৌধুরী শামীম, জেলা সহ-সভাপতি ও কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, মহানগর সহ-সভাপতি সিসিক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদীসহ জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাঁচ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। এখন তিনি কারাগারে রয়েছেন। এ মামলায় দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ পাঁচজনকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed