Main Menu

খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিলেটে দোয়া মাহফিল

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের সুস্থতা এবং বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জননেতা এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় শনিবার বাদ আছর স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং ইলিয়াস মুক্তি যুব সংগ্রাম পরিষদ ও ছাত্র সংগ্রাম পরিষদের যৌথ উদ্যোগে সিলেট হযরত শাহ-জালাল (রহ.) এর মাজার মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুিষ্ঠত হয়।
শনিবার আসরের নামাজ শেষে অনুষ্ঠিত মিলাদ পরবর্তী দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের সুস্থতা এবং জননেতা এম ইলিয়াস আলীর সন্ধান কামনা করে মহান আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করা হয়। পাশাপাশি ছাত্রনেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ, গাড়ী চালক আনসার আলীর সন্ধান কামনা করে মোনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপি’র সহ-সভাপতি ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আব্দুল আহাদ খান জামাল, মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা দেলোয়ার হোসেন চৌধুরী, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক আফজাল হোসেন, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আব্দুল কাইয়ুম, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, জেলা ছাত্রদলের সদস্য শাহ্ আলম আলী, মোঃ মাকসুদ আলম, শেখ স¤্রাট, সাইফুল আলম কোরেশী, সাইদুল ইসলাম রনি, আকির হোসেন, জুবের আহমেদ, শেখ সামসুদ্দিন সামসুল, জেলা ছাত্রদলের মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক সম্পাদক তাজুল ইসলাম সাজু, শেখ নাজমুল হোসাইন, সুজাত আহমদ, মামুনুর রশিদ মামুন, আশিকুর রহমান আশিক, এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল নেতা রিয়াজ উদ্দীন ইমরান, মুহিবুর রহমান বাদশা, মহানগর ছাত্রদলের সাবেক সদস্য সৈয়দ মিনহাজ, জেলা ছাত্রদলের সদস্য এস এম তাহফিম, মোস্তাক আহমদ, শফিকুল হক শামীম, বাবুল হোসেন প্রমুখ।

Share





Related News

Comments are Closed