Main Menu

হবিগঞ্জে দেয়াল ধসে স্কুলছাত্রের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরের মাহমুদাবাদে দেয়ালের ভেতর থেকে ক্রিকেট বল আনতে গিয়ে দেয়াল ধসে রিমন মিয়া (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাতে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রিমন মিয়াকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় ওই এলাকার আব্দুস সহিদের ছেলে রিমন মিয়া ও শাহ হেলাল মিয়ার ছেলে তানিমসহ কয়েকজন একটি দেয়ালে উঠে বল আনতে যায়। এ সময় দেয়াল ধসে পড়লে দু’জন গুরুতর আহত হয়।

পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রিপন মারা যায়।

হবিগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed