পাঁচবিবিতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
মোঃ অালী হাসান, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবিতে পুকুরে ডুবে তৌহিদ ইসলাম (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায়
উপজেলার শুকুরমুহী গ্রামে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শিরা জানান, সন্ধ্যার আগমুহুর্তে শিশু তৌহিদ বাড়ির পাশে খেলা করছিল। কখন যে পুকুরে ডুবে গেছে তা কেউ বলতে পারেনা। পরে পুকুরে তার মরদেহ ভেঁসে উঠলে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের নিকট নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
নিহত শিশু তৌহিদ ইসলাম উপজেলার মোহাম্মদপুর ইউপির শুকুরমুহী গ্রামের সাইফুল ইসলামের ছেলে। শিশুটির এই অকাল মৃত্যু এলাকায় শোকের ছাঁয়া নেমে আসে।
Related News
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালেRead More



Comments are Closed