Main Menu

ফসলে নজর লাগা ঠেকাতে সানি লিওন

বৈশাখী নিউজ ডেস্ক: মানুষের কুনজর ও পাখি তাড়িয়ে ফসল নিরাপদ রাখতে সাধারণত কাকতাড়ুয়ার ব্যবহার দেখা যায়। খড় ও পাতিল দিয়ে মানুষের মাথার মতো কিছু একটা তৈরি করে কাকতাড়ুয়া বানানো হয়। কিন্তু মানুষের কুনজর থেকে ফসল রক্ষা করতে এবার অভিনব এক পন্থা অবলম্বন করেছেন ভারতের অন্ধ্র প্রদেশের কৃষক চেঞ্চু রেড্ডি। মানুষের ‘নজর’ সরানোর জন্য ক্ষেতের পাশে বিশাল পোস্টার টাঙিয়েছেন তিনি। পোস্টারে থাকা ছবিটা অভিনেত্রী সানি লিওনের; পরনে শুধুই বিকিনি!

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, কৃষক চেঞ্চু রেড্ডি (৪৫) সাবেক পর্নো তারকা ও বর্তমানে বলিউডের তারকা সানি লিওনের বিশেষ কোনো ভক্ত নন। তবে নিজের সবজি ক্ষেত থেকে গ্রামের মানুষের ‘খারাপ দৃষ্টি’ সরাতে সানি লিওনের ছবি টাঙিয়েছেন তিনি।

চেঞ্চু রেড্ডি বলেন, ‘এ বছর আমি ১০ একর জমিতে ফসল করেছি। গ্রামের মানুষ ও পথচারীরা ওই জমিতে অপ্রয়োজনীয় মনোযোগ দেয়। তাঁদের কু নজর সরাতেই সানি লিওনের পোস্টার টানানোর ভাবনা আসে।’

ওই পোস্টারে তেলেগু ভাষায় লেখা আছে, ‘শোনো, কেঁদো না বা আমার প্রতি ঈর্ষা করো না।’ চেঞ্চু রেড্ডির দাবি এতে কাজ হচ্ছে! তিনি বলেন, ‘এখন কেউ আমার ক্ষেতের দিকে তাকায় না।’

Share





Related News

Comments are Closed