মসজিদের ছাদ থেকে পড়ে ঢাবি ছাত্রের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর হাজারীবাগে একটি মসজিদ ভবনের ছাদ থেকে পড়ে মো. হোসাইন (২২) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার বিকালে বেড়িবাঁধ এলাকার ওই মসজিদ থেকে পড়ে তার মৃত্যু হয়।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী জানান, দুপুরের দিকে মসজিদের ছাদ থেকে পড়ে ওই ছাত্রের মৃত্যু হয়। সে দুর্ঘটনাবশত পড়ে গেছে নাকি কোনো কারণে ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
তিনি আরো জানান, ময়নাতদন্তের জন্য হোসাইনের মরদেহ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের (মিটফোর্ড হাসপাতাল) মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর কারণ জানা যাবে।
নিহত হোসাইন কুষ্টিয়ার আবদুল বারেকের ছেলে। সে ঢাবির অনার্স ফাইন্যান্স ডিপার্টমেন্টের তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী। এএফ রহমান হলে থাকতো সে।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed