খালেদা জিয়ার মুক্তির দাবিতে পোস্টারিং
দক্ষিন সুরমা সংবাদদাতা: বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে পোস্টারিং করেছে সিলেটের দক্ষিণ সুরমা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
১৩ ফেব্রয়ারি মঙ্গলবার সকালে যুবদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি আলহাজ¦ আব্দুল কাইয়ুম চৌধুরীর উদ্যোগে চেয়ারপার্সনের নিঃশর্ত মুক্তির দাবী সম্বলিত পোস্টার দক্ষিণ সুরমার বিভিন্ন স্থানে সাঁটানো হয়।
সিলেট জেলায় এই প্রথম চেয়ারপার্সনের নিঃশর্ত মুক্তির দাবী সম্বলিত পোস্টার সাঁটানো হয়েছে। কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালনের পাশাপাশি পর্যায়ক্রমে সিলেট-৩ আসনের সর্বত্র পোস্টার সাঁটানো হবে বলে জানিয়েছেন সিলেট জেলা ছাত্রদলের সহ সভাপতি কোহিনুর আহমদ।
বিএনপি, যুবদল, ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতেতে পোস্টার সাঁটানো হয়।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed