ফেনীতে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ফেনীর ছাগলনাইয়া উপজেলায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরও ১০ জন। আহতদের ফেনী জেলা সদর হাসপাতালে ভর্তি চিকিৎসা দেয়া হচ্ছে।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ধুমঘাট ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে মুহুরীগঞ্জ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো.মাহবুব জানান, চট্টগ্রামগামী জোনাকী পরিবহনের একটি বাসের সাথে বালু ভর্তি একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৩ জন নিহত ও ১০ জন আহত হয়।
তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি বলেও জানান তিনি।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed