হবিগঞ্জে বিএনপির মানববন্ধন
ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার কারাদন্ড ও তাকে কারাগারে নেওয়ার প্রতিবাদে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে হবিগঞ্জে মানববন্ধন করেছে বিএনপি ও তার অঙ্গ সংগঠন ।
সোমবার (১২ ফেব্রয়ারি) বেলা সাড়ে ১১টায় জেলা বিএনপির উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এসময় জেলা বিএনপি সাধারণ সম্পাদক জি কে গউছ বলেন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে কারাগারে রাখা হয়েছে। অবিলম্বে বেগম জিয়াকে মুক্তি দেওয়ার দাবি জানাচ্ছি অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন কেন্দ্রীয় এই নেতা ।
Related News
হবিগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পূর্ববিরোধের জের ধরে জায়েদুল মিয়া (২৬) নামে এক যুবককেRead More
হবিগঞ্জে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে বিস্ফোরণ নিহত ১, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কম্প্রেসার বিস্ফোরণে সোহেল রানা (৪০) নামে একRead More



Comments are Closed