Main Menu

খালেদা জিয়ার সাজার প্রতিবাদে বিশ্বনাথে বিএনপির মানববন্ধন

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ও বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী বলেছেন, মিথ্যা মামলা দিয়ে দেশনেত্রী,সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে প্রেরণ করা হয়েছে। খালেদা জিয়াকে মুক্তি না দিলে বিভিন্ন কর্মসূচি ঘোষনা করা হবে। আগামী দিনে সকল কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের উপস্থিত থাকার আহবান জানান তিনি।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে সিলেটের কোটি মানুষের নেতা ইলিয়াস আলী গুম রয়েছেন। সরকার আজও তার কোনো সন্ধান দিতে পারেনি। অবিলম্ভে ইলিয়াস আলীকে ফিরিয়ে দেয়ার জোরদাবী জানান।
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সাজা প্রদান ও কারাগারে প্রেরণের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবাবার দুপুরে দলীয় কার্যালয়ের সামনে বিশ্বনাথ বিএনপি ও সহযোগি সংগঠন আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য এসব কথাগুলো বলেন।
উপজেলা বিএনপির সহ-সভাপতি মনির হোসেনের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক হাফিজ আরব খানের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজী আবদুল হাই, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন ধলা মিয়া চেয়ারম্যান, জেলা বিএনপির সদস্য তালুকদার গিয়াস উদ্দিন চেয়ারম্যান, বিএনপি নেতা আসাদুজ্জামান নূর আসাদ, আবদুল মুমিন মামুন মেম্বার, উপজেলা শ্রমিকদলের যুগ্ম-আহবায়ক আনসার আলী, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক কাওছার আহমদ তুলাই, উপজেলা ছাত্রদলের সদস্য আলাল আহমদ, আবদুর রহমান খালেদ, বিশ্বনাথ ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক একে রাজু।

Share





Related News

Comments are Closed