ওসমানীর জন্ম শতবার্ষিকী উদযাপনে মতবিনিময় সভা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি বঙ্গবীর জেনারেল এম.এ.জি.ওসমানীর ৩৪তম মৃত্যুবার্ষিকী এবং চলতি বছরে তার জন্ম শতবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে শনিবার বিকেলে নগরীর নাইওরপুলস্থ ওসমানী জাদুঘরে সিলেটের বিভিন্ন পেশাজীবীদের উপস্থিতিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ওসমানী জাদুঘর, সিলেট-এর সহাকারি কীপার মো. জিয়ারত হোসেন খান-এর সভাপতিত্বে ও যুব সংগঠক মো. শফিকুর শফিকের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- দৈনিক সিলেট সংলাপ সম্পাদক ও ওসমানী গবেষক মুহাম্মদ ফয়জুর রহমান, সিলেট জজ কোর্টের স্পেশাল পিপি এডভোকেট নওশাদ আহমদ চৌধুরী, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলাম এডভোকেট, শাহ খুররম ডিগ্রি কলেজের সদ্য প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মো. সিরাজুল ইসলাম, সিলেট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর হায়াতুল ইসলাম আকঞ্জি, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মোস্তাকুর রহমান মফুর, বাংলাদেশ ব্যাংকের সদ্য অবসরপ্রাপ্ত জেনারেল ম্যানেজার মো. আব্দুর রউফ, দৈনিক সিলেটের ডাক-এর চিফ রিপোর্টার ও সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, ব্যাংকার ও ওসমানী পরিবারের সদস্য টিটু ওসমানী, জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সভাপতি এডভোকেট মো. আব্দুর রহমান চৌধুরী এবং সেক্টর কমান্ডারস্ ফোরাম মুক্তিযুদ্ধ-৭১ সিলেট বিভাগীয় সভাপতি এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল।
এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, হিউম্যান রাইটস্ ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশ-এর চেয়ারম্যান মো. দেলোয়ার হোসনে খান, শিক্ষক ও আইনজীবী মো. আব্দুল মালিক, বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদ সিলেট-এর সভাপতি সৈয়ীদ আহমদ বহলুল, লেখক-কলামিস্ট মো. নুরুল ইসলাম মজুমদার, জাতীয় প্রশিক্ষিত যুব সংসদ (প্রযুস) সিলেট-এর প্রতিষ্ঠাতা সভাপতি এম.এ.নাসির সুজা, সেক্টর কমান্ডারস্ ফোরাম সিলেট-এর সাধারণ সম্পাদক মহীউদ্দিন আহমেদ চৌধুরী, শিক্ষক ও লেখক শামসীর হারুন রশীদ, প্রবীণ সমাজসেবী কাজী গৌছ উদ্দিন আহমদ, দৃষ্টি সমাজকল্যাণ সংস্থার সভাপতি ও যাদুশিল্পী মো. বেলাল উদ্দিন, বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদার, শাহজালাল উপশহর ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি হাজী মো. শামসুল হক, জালালাবাদ প্রবাসী কল্যাণ সংস্থার প্রচার সম্পাদক আমীন তাহমীদ, সমাজকর্মি আব্দুল জলিল ও মফিজুর রহমান নিজু এবং শিক্ষার্থী মাহফুজ আল মাহমুদ প্রমুখ।
মতবিনিময় সভায় বঙ্গবীর জেনারেল মুহম্মদ আতাউল গণি ওসমানীর জন্ম শতবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় এবং বিস্তারিত কর্মসূচির মাধ্যমে পালনের সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। এ লক্ষে ‘জন্ম শতবার্ষিকী উদযাপন পরিষদ’ নামে একটি সার্বজনীন প্লাটফর্ম গঠন করা হয়। এ উদযাপন পরিষদের পক্ষ থেকে আগামী ১৬ ফেব্রুয়ারি বঙ্গবীর ওসমানীর ৩৪ তম মৃত্যুবার্ষিকীও পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।
Related News
সিলেটে আপন ভাতিজীর সর্বনাশ করল চাচা!
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের পঞ্চম শ্রেণি পড়ুয়া ১১ বছর বয়সী আপনRead More
গোলাপগঞ্জে সুরমা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিত মানববন্ধন
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জের সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় ফুসে উঠছে বাঘা ইউনিয়নবাসী।Read More



Comments are Closed