সিলেটে র্যাবের টহল জোরদার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের প্রতিবাদে দলটির ঢাকা বিক্ষোভ কর্মসূচির দ্বিতীয় দিনে অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভাগীয় নগরী সিলেটে কড়া অবস্থান নেয় আইন-শৃঙ্খলা বাহিনী।
শনিবার সকাল থেকে পুলিশের পাশাপাশি নগরীর বিভিন্ন সড়কে সড়কে টহল দিতে দেখা গেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যদের। বিশেষ করে প্রধান প্রধান সড়কে।
বন্দর বাজার, জিন্দাবাজার, চৌহাট্টা ও আম্বরখানাসহ নগরীর অনেকে সড়কে তাদের গাড়ি ও মোটরসাইকেল নিয়ে টহল দিতে দেখা গেছে।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. মনিরুজ্জামান বলেন, রায় পরবর্তী কর্মসূচি ঘিরে জননিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো ঘটনা আমরা ঘটতে দেবো না। নগরীর প্রায় সব সড়কেই র্যাবের এই বিশেষ টহল অব্যাহত রয়েছে।
Related News
‘দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ’
বৈশাখী নিউজ ডেস্ক: উচ্চ পর্যায়ে দুর্নীতি বিরোধী গণআন্দোলন ও গণজাগরণ গড়ে তোলার লক্ষ্যে ১৯৯৮ সালেRead More
সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা
বৈশাখী নিউজ ডেস্ক: মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেছেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণRead More



Comments are Closed