সিলেটে মডেল সড়ক গড়তে ব্যবসায়ীদের সভা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট শহরকে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ার অংশ হিসেবে নগরীর জিন্দাবাজার পয়েন্ট থেকে চৌহাট্টা পর্যন্ত সড়ক পরিচ্ছন্ন করার লক্ষে সিলেটের বিভিন্ন শপিংমল ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দের সাথে প্রস্তুতিমূলক সভা করেছে সিলেট চেম্বার নেতৃবৃন্দ।
শনিবার সন্ধ্যায় চেম্বার কনফারেন্স হলে আয়োজিত সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দ এ কর্মসূচীর সাথে একাত্ব হয়ে স্ব-স্ব মার্কেট ও সংগঠনের পক্ষ থেকে স্বতঃস্ফূর্তভাবে উদ্বোধনী দিনের শোভাযাত্রায় অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন। সভায় সিলেটের পরিচ্ছন্নতা বজায় রাখার লক্ষ্যে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভাপতির বক্তব্যে সিলেট চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদ বলেন, বাংলাদেশের আধ্যত্মিক রাজধানী সিলেটের পবিত্রতা রক্ষায় এবং সিলেটকে পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে এ শহরকে পরিচ্ছন্ন রাখা একান্ত জরুরী। তিনি জানান, আগামী ১২ ফেব্রুয়ারী বিকাল ৩ টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পরিচ্ছন্নতা কর্মসূচীর উদ্বোধন করা হবে এবং এর আগে শহরের জিন্দাবাজার পয়েন্ট থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহীদ মিনার পর্যন্ত যাবে। তিনি এতে উপস্থিত থাকার জন্য সর্বস্তরের ব্যবসায়ী, সাংবাদিক, জনসাধারণ ও শুভানুধ্যায়ীদের আহবান জানান।
সভায় সিলেট চেম্বারের সহ সভাপতি মোঃ এমদাদ হোসেন, পরিচালক ও অভ্যন্তরীণ বাজার সাব কমিটির আহবায়ক নুরুল ইসলাম, পরিচালক পিন্টু চক্রবর্তী, আমিরুজ্জামান চৌধুরী, মুকির হোসেন চৌধুরী, আব্দুর রহমান, চন্দন সাহা, ফালাহ উদ্দিন আলী আহমদ, সাবেক পরিচালক মোঃ আব্দুল ওয়াদুদ, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আরিফ মিয়া, আব্দুর রহমান রিপন, মোঃ নাজমুল হক, হোসেইন আহমদ, আলা মিয়া, হাজী মোঃ খালিকুল ইসলাম, মোহাম্মদ এহছানুল হক তাহের, নিয়াজ মোঃ আজিজুল করিম, এইচ. এ. তফাদার রুহেল, মোঃ আলেক মিয়া, মোঃ কয়ছর আলী, মোঃ তানভির হোসেন, মাসুদ হোসেন খান, এখলাছুর রহমান চৌধুরী (মুবিন), কামরুল ইসলাম, মোঃ আব্দুল আউয়াল কামাল, মোঃ আতিকুর রহমান, রাহেল আহমদ চৌধুরী, শামীম খান, ওয়াসি উদ্দিন, আনোয়ার হোসেন সেলিম, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ দুলাল, শিপন খান, মাওলানা ফিরোজ উদ্দিন, লায়েক মিয়া, মোঃ ফয়জুল হাসান, সৈয়দ আওছাফ হোসেন টিপু, মনোয়ার হোসেন (মুন্না), জাকারিয়া ইমরুল প্রমুখ উপস্থিত ছিলেন।
Related News
‘দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ’
বৈশাখী নিউজ ডেস্ক: উচ্চ পর্যায়ে দুর্নীতি বিরোধী গণআন্দোলন ও গণজাগরণ গড়ে তোলার লক্ষ্যে ১৯৯৮ সালেRead More
সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা
বৈশাখী নিউজ ডেস্ক: মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেছেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণRead More



Comments are Closed