Main Menu

বিশ্বনাথে পুলিশি বেষ্টনিতে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত

বিশ্বনাথ প্রতিনিধি: জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাজা প্রত্যাহারের দাবিতে সিলেটের বিশ্বনাথে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে শনিবার (১০ফেব্রুয়ারি) বিকেলে পুলিশি বেষ্টনির মধ্যদিয়ে উপজেলা সদরের নতুন বাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শুরুর পূর্ব থেকে শেষ পর্যন্ত সমাবেশস্থল ঘিরে রাখে পুলিশ। এসময় নেতাকর্মীদের মধ্যে আতংক বিরাজ করে। তবে শান্তিপূর্ণভাবে শেষ হয় সমাবেশ।
উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি আলতাবুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সুরমান খান ও উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক কাওছার খানের যৌথ পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক বশির আহমদ, জেলা মহিলা দলের সহ সভাপতি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বেগম স্বপ্না শাহীন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক প্রভাষক মোনায়েম খান, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আশিকুর রহমান রানা, ফয়জুল ইসলাম, তাজ উদ্দিন আহমদ কিনু, উপজেলা ছাত্রদল নেতা মিছবাহ উদ্দিন, আব্দুল কাইয়ূম, বিশ্বনাথ ডিগ্রী কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম জুনেদ। শুরুতে কোরআন তেলাওয়াত করেন বিএনপি নেতা আব্দুল কবির বাহার।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক নুর উদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আবুল বশর মোঃ ফারুক, অলংকারী ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদ হোসেন বজলু, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মোজাহিদ, রামপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি আজাদ আলী মেম্বার, বিএনপি নেতা ফারুক মিয়া, তজম্মুল আলী, ফয়জুর রহমান, আব্দুর রাজ্জাক, শাহ আব্দুল গনি, শানুর হক, আব্দুস সালাম মেম্বার, ইরন মিয়া মেম্বার, সাব্বির আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নূরুজ্জামান, রায়হান আহমদ, জোয়াদ আলী, সদস্য আয়াজ আলী, রফিক মিয়া, শের আলী, মর্তুজ আলী, খাজাঞ্চী ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহবায়ক জিল্লুর রহমান জিলু, ছাত্রদল নেতা আবুল খয়ের, এনামুল ইসলাম, আব্দুল মুমিন, হামিদ শিকদার, ওয়াসিম, আব্দুল কাইয়ূম, শিমুল, আলম খান, সোহাগ, নাজমুল, শিপন, ছামির, সালমান, শাহ টিপু, পারভেজ তালুকদার, মুরাদ, রিপন, রাজু, শামিম প্রমুখ।

Share





Related News

Comments are Closed