কমলগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে অসহায় দরিদ্র লোকদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় কমলগঞ্জ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে শীতবস্ত্র বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমেদ।
কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি এম এ ওয়াহিদ রুলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক (চ:দা:) আব্দুল মুক্তাদিরের ও সঞ্চালনায় গেষ্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার ওসি মোঃ মোকতাদির হোসেন পিপিএম। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি অনলাইন ফোরামের প্রধান সমন্বয়কারী নাজমুল ইসলাম ইমন ও মৌলভীবাজারের বিশিষ্ট ব্যবসায়ী ভানু দেবনাথ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমলগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি প্রনীত রঞ্জন দেবনাথ, সাংস্কৃতিক সম্পাদক শাব্বির এলাহী, কোষাধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক পিন্টু দেবনাথ, দপ্তর সম্পাদক আর কে সৌমেন, কার্যকরী সদস্য সৈয়দ মোকাম্মেল আলী মুন্না, এস, এম, এবাদুল হক, সাংবাদিক আসহাবুর ইসলাম শাওন, মো: মোনায়েম খান, বিশিষ্ট সমাজসেবক ইমান আলী প্রমুখ।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি অসহায় দরিদ্রদের মধ্যে বিতরণের জন্য কমলগঞ্জ প্রেসক্লাবকে ৫০টি কম্বল প্রদান করেন।
Related News
জুড়ীতে অটোরিকশাচালককে হত্যার অভিযোগ, মা-মেয়ে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে সিএনজিচালিত অটোরিকশার এক চালককে কুপিয়ে হত্যার পর মরদেহ নদীতে ভাসিয়েRead More
মৌলভীবাজারে ২ সিএনজির মুখোমুখি সংঘর্ষে তরুণী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক তরুণী নিহত হয়েছেন। এRead More



Comments are Closed