সিলেটে বিএনপির মিছিলে পুলিশের ধাওয়া, আটক ২
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাজার রায়ের প্রতিবাদে সিলেট নগরীতে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
শনিবার বিকেল ৪টার দিকে নগরীর মির্জাজাঙ্গাল ও বন্দর বাজার পেপার পয়েন্ট এলাকায় পৃথক মিছিল বের করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তবে, উভয় স্থানেই পুলিশের ধাওয়ায় মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়। এসময় দুইজনকে আটক করে পুলিশ।
সিলেট কোতয়ালী মডেল থানার এসআই ফয়েজ জানান, বিএনপির নেতাকর্মীরা মিছিল বের করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়।
জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় গত বৃহস্পতিবার আদালত খালেদা জিয়াকে ৫ বছরের কারাদন্ড দেয় আদালত। তিনি এখন কারাগারে রয়েছেন। এর প্রতিবাদে বিএনপি শুক্র ও শনিবার বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে।
Related News
‘দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ’
বৈশাখী নিউজ ডেস্ক: উচ্চ পর্যায়ে দুর্নীতি বিরোধী গণআন্দোলন ও গণজাগরণ গড়ে তোলার লক্ষ্যে ১৯৯৮ সালেRead More
সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা
বৈশাখী নিউজ ডেস্ক: মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেছেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণRead More



Comments are Closed