Main Menu

শিমুল-রাজীব ৫ দিনের রিমান্ডে

বৈশাখী নিউজ ডেস্ক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী শিমুল বিশ্বাস ও ছাত্রদলের সভাপতি রাজীব আহসানকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। পুলিশের পৃথক দুই আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল শুক্রবার আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের দিন গত বৃহস্পতিবার বকশীবাজার বিশেষ জজ আদালত প্রাঙ্গণ থেকে শিমুল বিশ্বাসকে এবং নয়াপল্টন থেকে রাজীব আহসানকে গ্রেফতার করে পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে পৃথক আবেদনে পুলিশ ১০ দিনের করে রিমান্ড চেয়ে তাদের আদালতে পাঠায়। শুনানির পর ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার শিমুল বিশ্বাসকে পাঁচ দিনের এবং আরেক মহানগর হাকিম মাজহারুল ইসলাম রাজীব আহসানকে পাঁচ দিনের রিমান্ডে নেয়ার আদেশ দেন। শিমুল বিশ্বাসকে শাহবাগ থানা এবং রাজীব আহসানকে মতিঝিল থানায় পুলিশের করা নাশকতা মামলার আসামি করা হয়েছে।

Share





Related News

Comments are Closed