সিলেটে পুলিশী অভিযানে গ্রেফতার ২৫
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বিভিন্ন এলাকা থেকে গত ২৪ ঘন্টায় মোট ২৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের বেশির ভাগই বিএনপি নেতাকর্মী বলেও জানা গেছে। শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত সাড়াশি অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে।
এরমধ্যে সিলেট মেট্রোপলিটন এলাকা থেকে ১৬ জনকে গ্রেফতার করা হয়। এরমধ্যে ৮ ফেব্রুয়ারির সংঘর্ষের ঘটনায় ৩ জন ও অন্য মামলায় ১৩ জনকে গ্রেফতার করা হয়।
এছাড়া সিলেট জেলার বিভিন্ন থানা এলাকা থেকে আরও ৯ আসামীকে গ্রেফতার করা হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ আব্দুল ওয়াহাব ও সিলেট জেলা পুলিশের অতিরিক্ত কমিশনার শামসুল ইসলাম সরদার এ তথ্য নিশ্চিত করেছেন।
Related News
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবারRead More
জকিগঞ্জে মা-সন্তানকে বেঁধে ডাকাতি, স্বর্ণ ও নগদ টাকা লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে গভীর রাতে বসতবাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে এক গৃহকর্ত্রী ওRead More



Comments are Closed