Main Menu

সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপির শীর্ষ নেতাদের সাথে বৈঠকে বসছে দলের স্থায়ী কমিটি। শনিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বৈঠকে অংশ নেবেন দলের উপদেষ্টা, ভাইস-চেয়ারম্যান ও যুগ্ম-মহাসচিবরা।

বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বিষয়টি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন।

কারাবন্দি দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।

Share





Related News

Comments are Closed