সুনামগঞ্জে বিএনপির মিছিলে পুলিশের বাঁধা
সুনামগঞ্জ প্রতিনিধি : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার ৫ বছর সশ্রম কারাদন্ডের প্রতিবাদে সুনামগঞ্জ শহরে বিএনপি নেতাকর্মীদের মিছিলে বাধা দিয়েছে পুলিশ।
শুক্রবার সকালে শহরের পুরাতন বাস স্টেশন এলাকায় পুলিশের বাধার কারণে মিছিল না করেই কেন্দ্র ঘোষিত কর্মসূচির ইতি টানেন নেতাকর্মীরা। তবে, সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন তারা।
বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডাভোকেট ফজলুল হক আসপিয়া, জেলা বিএনপির সহ-সভাপতি ওয়াকিফুর রহমান গিলমান, শেরেনূর আলী, তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনিসুল হক প্রমুখ।
মিছিলে বিএনপির নেতাকর্মী ছাড়াও যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, ‘খালেদা জিয়াকে অন্যায় ভাবে সাজা প্রদান করা হয়েছে। রায়ের কপি পাওয়ার পর আইনি ব্যবস্থায় তাকে বের করে নিয়ে আসা হবে। আর ঘটনার মোকাবেলা রাজনৈতিক ভাবেও করা হবে। নেত্রীকে জেলে ঢুকানোর পর যদি মনে করা হয় যে বিএনপি ভেঙে যাবে তাহলে অবৈধ স্বৈরাচারী সরকার ভুল করবে বলেও মন্তব্য করেন বক্তারা।’
Related News
সুনামগঞ্জে নিখোঁজের ২ দিন পর নদীতে ভেসে উঠল শিশুর মরদেহ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজের দুই দিন পরRead More
ছাতকে ১৬৪ কোটি টাকা ব্যয়ে দুই লেন সড়ক নির্মাণকাজের উদ্বোধন
আনোয়ার হোসেন রনি, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে বহুল প্রত্যাশিত গোবিন্দগঞ্জ-ছাতক আঞ্চলিক সড়কের দুই লেনRead More



Comments are Closed